সেরা টেকসই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলো শেলটেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জুলাই ২০২৫, ০৪:৪৫আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৪:৪৫

‘সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি’ শ্রেণিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে আবাসন খাতের কোম্পানি শেল্টেক্প্রাইভেট লিমিটেড। সাস্টেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের এ আয়োজনে বিভিন্ন খাতের ৩৫টি কোম্পানি পুরস্কার জিতেছে।

রবিবার (১৩ জুলাই) কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  শেলটেক ‘সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি’ শ্রেণিতে সম্মাননা পেয়েছে।

শনিবার (১২ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার প্রতি অবদান এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ ও টেকসই নগর নির্মাণের প্রচেষ্টাকে ঘিরে এই স্বীকৃতি প্রদান করা হয়। 

এই সম্মাননা শেলটেকের টেকসই নগর উন্নয়নে নেতৃত্ব এবং বাংলাদেশের এসডিজি-২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে দায়িত্বশীল নির্মাণ ও কমিউনিটি-কেন্দ্রিক নকশার প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে। ১৯৮৮ সাল থেকে শেলটেক ঢাকায় ৪ হাজার ১০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট হস্তান্তর করেছে। তাদের প্রতিটি প্রকল্পে সবুজ খোলা জায়গা, ছাদবাগান, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সহজ প্রবেশযোগ্যতা নিশ্চিত করা হয়েছে। শেলটেকের প্রকল্পগুলো স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি এবং পরিবেশ রক্ষাকে উৎসাহিত করে।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম