প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুলাই ২০২৫, ১৯:০৭আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯:০৭

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সঙ্গে চুক্তি সই করেছে হাতিল কমপ্লেক্স লিমিটেড। এই চুক্তির মাধ্যমে নিজেদের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সেবা গ্রহণ করবে হাতিল। 

সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পাদিত চুক্তি অনুযায়ী, হাতিলের সব কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’র সেবা উপভোগ করতে করবে; যা একইসঙ্গে খরচ ও সময় সাশ্রয়ী, নিরাপদ এবং সহজ।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং হাতিল কমপ্লেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান সেলিম এইচ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের ইভিপি মোহাম্মাদ সালাউদ্দিন হাজারি; ক্যাশ ম্যানেজমেন্টের এসভিপি মো. রাশেদুল হোসেন; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের এসএভিপি মো. আবুল হাসনাত রানা; এসইও ফাহিমা নাসরিন; পেরোল ব্যাংকিং ডিভিশনের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম; ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের রিলেশনশিপ ম্যানেজার ফারজানা জিতু এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম