নারী উদ্যোক্তাদের নিয়ে লক্ষ্মীপুরে ব্র্যাক ব্যাংকের দক্ষতা উন্নয়ন কর্মশালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুলাই ২০২৫, ০০:৪১আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০০:৪১

তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে যৌথভাবে লক্ষ্মীপুরের দিনব্যাপী উদ্যোক্তা সচেতনতা ও দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

লক্ষ্মীপুরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সম্প্রতি এই কর্মশালায় অংশ নেন কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বহু নারী উদ্যোক্তা। সোমবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজনের লক্ষ্য ছিল কাঠামোবদ্ধ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কর্মশালার মাধ্যমে আর্থিক সাক্ষরতার প্রসার, এসএমই অর্থায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা। সেশন পরিচালনা করেন কেন্দ্রীয় ব্যাংক ও জেলার বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিজ্ঞ কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মো. আরিফুজ্জামান।

সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড মাসুদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই বিজনেস সাপোর্ট মোহসিনুর রহমানসহ অংশগ্রহণকারী অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা।

কর্মশালায় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বিসিক, লক্ষ্মীপুর বণিক সমিতি ও লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

নারীদের আর্থিক ক্ষমতায়নের প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক নির্বাচিত নারী উদ্যোক্তাদের মাঝে এসএমই স্পটলোন বিতরণ করে। এ ঋণের লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসইতা নিশ্চিতকরণে তাদের সহায়তা করা।

কর্মশালায় সিএমএসএমই অর্থায়ন নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা এবং নারী উদ্যোক্তাদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা ও আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসেবে এই কর্মশালার আয়োজন করেছে। এই উদ্যোগটি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং এবং দেশের সিএমএসএমইও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম