যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ইউকে বাংলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাবের সদস্যদের সরাসরি ভোটে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আইপি টিভি চ্যানেল ইউরোপের নির্বাহী সম্পাদক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিন ও একাত্তর টিভির ইউকে প্রতিনিধি আরিফ আল মাহফুজ। ট্রেজারার নির্বাচিত হন ডেইলি ড্যাজলিং ডনের প্রতিনিধি মাহবুবুল করিম সুয়েদ।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।
নব নির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন– সিনিয়র সহ-সভাপতি মুনজের আহমেদ (বাংলা ট্রিবিউন), সহ-সভাপতি আব্দুর রশিদ (এনটিভি ইউরোপ), সহ-সভাপতি হুমায়ন কবির (চ্যানেল আই), সহ-সভাপতি ফখরুল ইসলাম খসরু মনুবার্তা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (প্রথম আলো), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান (টিএন টিভি), সাংগঠনিক সাম্পাদক এস এম শামসুর রহমান সুমেল (চ্যানেল ইউরোপ), দফতর সম্পাদক প্রেস ও প্রচার সম্পাদক মুসলিম খান (সবুজ বাংলা), সমাজসেবা সম্পাদক আসআদুল হক (এম এস টিভি), মহিলা সম্পাদিকা সৈয়দা ইশরাত নাসিমা কুইন (ফ্রিল্যান্সার)
সদস্যরা হলেন– আসাদুজ্জামান তানভীর (ফ্রিল্যান্সার), মোহাম্মদ আলী (মৌলভী বাজার টুডে), মোশাহিদ আলী (বাংলা সংলাপ), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা (ফ্রিল্যান্সার), আব্দুল বাসিত (ফ্রিল্যান্সার), আজিজুল আম্বিয়া (ভোরের কাগজ), শাহেদ শফিক (একুশে টিভি), মোস্তফা চৌধুরী, আশফাক জুনেদ (দেশ রূপান্তর), তানভীর আনজুম আরিফ (এনটিভি)।









