ডেঙ্গু বিষয়ে ‘স্বপ্ন’র সচেতনতা

বাংলা ড্রিবিউন ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ২১:১৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২২:৩৪

দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৮ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৫১৪ জন। গত জুলাইতে যখন মিরপুর ও মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল তখন ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে আসে ‘স্বপ্ন’।
 
সম্প্রতি মিরপুর ও মোহাম্মাদপুরে এলাকায় ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করে চেইন সুপারশপটি। লক্ষ্য ছিল একটাই, গ্রাহক ও আশপাশের পরিবারগুলোকে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র শনাক্তে সহায়তা এবং সেগুলো ধ্বংস করা।

‘স্বপ্ন’ এই ক্যাম্পেইনে ২ হাজার লিফলেট বিতরণ করে, যেখানে সহজে ডেঙ্গু প্রতিরোধের পরামর্শ দেওয়া হয়। হ্যান্ড মাইকের মাধ্যমেও স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়।

একইসঙ্গে ‘স্বপ্ন’র ২০ জন স্টাফ সক্রিয়ভাবে অংশ নিয়ে এলাকা পরিষ্কার করেন। তারা নারকেলের খোসা, পলিব্যাগ, ভাঙা বোতল ও অন্যান্য আবর্জনা সরিয়ে ফেলেন এবং সম্ভাব্য প্রজনন স্থলগুলোতে মশা নিধনের ওষুধ স্প্রে করেন। সব কিছুই সম্পন্ন করা হয় নিরাপত্তা প্রটোকল মেনে, মাস্ক ও গ্লাভস ব্যবহার করে।

স্থানীয় বাসিন্দারা ‘স্বপ্ন’র এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, মশক নিধন-জাতীয় বেশ কিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে ‘স্বপ্ন’।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম