যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮

স্কিনকেয়ার খুচরা বিক্রেতাদের মধ্যে অন্যতম সাবু শপ যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট উদ্বোধন করেছে। গত ৬ সেপ্টেম্বর এ আউটলেট উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উচ্চমানের স্কিনকেয়ার সাশ্রয়ী মূল্যে সরবরাহে সাবু শপ গত সাত বছরে অনলাইন ও অফলাইনে সুনাম তৈরি করেছে; যা একটি অনলাইন স্টোর হিসেবে শুরু হয়েছিল, এখন তা হয়ে উঠেছে একটি বিশ্বস্ত জাতীয় ব্র্যান্ড, যার একাধিক আউটলেট ঢাকা ও দেশের বাইরেও বিস্তৃত।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নূরা সুলতানার সহ-প্রতিষ্ঠাতা এবং তুরস্কের এসকেআর হার্বানিকসের বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর অ্যাস্থেটিশিয়ান ও ডার্মাটোলজিস্ট ড. ফাইক্কা রিয়াসাত; এসকেআর হার্বানিকসের ব্যবস্থাপনা পরিচালক জুলকিফাল; লুনা গ্রুপের পরিচালক ড. এম কালিম খালিদ চৌধুরী; মালয়েশিয়ার কিউসিএম কসমেটিকস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা আলি; থাইল্যান্ডের টোনো ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা পি টোনো। উদ্বোধনী অনুষ্ঠানে আরও যোগ দেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম; সহকারী মহাব্যবস্থাপক রুহুল কে সাগর।

সাবু শপের চেয়ারপারসন সাবরিনা খাতুন ও ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, আমরা চাই, ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও আসল স্কিনকেয়ার পণ্য ব্যবহার করতে পারুক। যমুনা ফিউচার পার্কে এই আউটলেট শুধু একটি সম্প্রসারণ নয়, বরং সবার কাছে আসল সৌন্দর্য সমাধান পৌঁছে দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম