সন্তান খাবে শাকসবজি আনন্দ নিয়ে, অর্গানিক নিউট্রিশন নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬

অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর ব্র্যান্ড কারকুমা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো তাদের নতুন পণ্য ‘কারকুমা ভেজস্প্রেড’। উদ্বোধন করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের দুই পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মন্ডল, চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রোহান আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্রসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারকুমা ভেজস্প্রেড তৈরি হয়েছে পুষ্টিসমৃদ্ধ পালং-শাক, ব্রকলি, মালবেরি এবং গাজরের মতো সবজি দিয়ে। এতে বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ হয়েছে হেজেলনাট ও কোকোয়া বিনস থেকে। এটি বিশেষ করে সেই সব শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যারা সবজি খেতে পছন্দ করে না। এটি বাংলাদেশের পুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর সমাধান বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক ইফতেখার রশিদ বলেন, ‘স্বাস্থ্যকর খাবারও যে সুস্বাদু হতে পারে, সেই ধারণা থেকেই আমরা এই পণ্যটি তৈরি করেছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি পণ্য দেওয়া, যা একইসঙ্গে মজাদার এবং শিশুদের সঠিক বিকাশে সহায়ক।’

তিনি আরও জানান, ভবিষ্যতে এই পণ্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের মতো আন্তর্জাতিক বাজারেও রফতানির পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হবে বলে তিনি বিশ্বাস করেন।

এই ভেজস্প্রেডটি দেশব্যাপী বিভিন্ন গ্রোসারি শপ, সুপার শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

/আরআইজে/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদের পরও স্থিতিশীল সবজির বাজার, কমেছে পটলের দাম
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের