বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০

সম্প্রতি অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের এক্সপোতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উদ্বোধন করলো নতুন ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড “আকিজ ড্রিংকিং ওয়াটার”। রাজধানীর হোটেল রেনেসাঁর বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি, অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের অফিশিয়াল ড্রিংকিং ওয়াটার পার্টনারও হলো আকিজ ড্রিংকিং ওয়াটার।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক বোতলজাত পানি উৎপাদন লাইন প্রতিষ্ঠা করে “সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি” এই স্লোগানকে সামনে রেখে প্রথম ধাপে বাজারে এসেছে ৩০০ মিলি আকিজ ড্রিংকিং ওয়াটার, যার মূল্য মাত্র ১০ টাকা। তবে এই বোতলে থাকছে বাড়তি ১০% পানি—অর্থাৎ ভোক্তারা ৩৩০ মিলি বিশুদ্ধ পানি পাচ্ছেন মাত্র ১০ টাকায়। যেখানে ২০ টাকার বোতলজাত পানি অনেকের কাছে ব্যয়বহুল মনে হয়, সেখানে আকিজ ড্রিংকিং ওয়াটার সাধারণ ভোক্তাদের জন্য সহজলভ্য ও গ্রহণযোগ্য বিকল্প হিসেবে জায়গা করে নেবে। খুব শিগগিরই বাজারে আসছে ৫০০ মিলি এবং ২ লিটার আকিজ ড্রিংকিং ওয়াটারও।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম, সিএমও মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—সাশ্রয়ী মূল্যে সবার হাতে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া। আমরা এই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, খুব দ্রুতই আকিজ ড্রিংকিং ওয়াটার দেশের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠবে।’

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম