সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেলো যমুনা ফ্যান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকসের পণ্য যমুনা ফ্যান সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬ প্রদান করা হয়। যমুনা ফ্যানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, বাংলাদেশের সুপার ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই স্বীকৃতি কেবলমাত্র আমাদের ব্র্যান্ডের বিজয় নয়; এটি আমাদের যাত্রাপথের প্রতিটি সহযাত্রীর কঠোর পরিশ্রম, আবেগ ও অঙ্গীকারের স্বীকৃতি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য। আপনাদের এই আয়োজন আমাদের সবাইকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও ছিলেন– যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম, হেড অব আইটি মেহেদী হাসান, সহকারী মহাব্যবস্থাপক (পাবলিক রিলেশন) রুহুল কে সাগর।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম