বাবর আলী ও তানভীর হোসাইনের সঙ্গে মাউন্ট মানাসলু-এ স্যাম বন্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৭:৫২আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৫২

বাংলাদেশের গর্বিত পর্বতারোহী বাবর আলী ও তানভীর হোসেন সফলভাবে আরোহন করেছেন বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং পর্বত মাউন্ট মানাসলু। যার উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। এই অভিযানে তাদের সহযোগী ও স্পন্সর হিসেবে ছিল এডহেসিভ ব্র্যান্ড স্যাম বন্ড।

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘জোড়ায় শতভাগ আস্থা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে স্যাম-বন্ড বিশ্বাস করে, প্রকৃত শক্তির প্রকাশ শুধু পণ্যের মানেই নয়, বরং সেই মানসিক দৃঢ়তায়, যা মানুষকে অসম্ভবকে সম্ভব করতে উদ্বুদ্ধ করে। বাবর আলী ও তানভীর হোসেনের এই অভিযাত্রা সেই দৃঢ় মানসিকতা ও সাহসিকতার এক অনন্য প্রতীক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামুদা স্পেক-কেম লিমিটেড ২০১৩ সাল থেকে বাংলাদেশের কেমিক্যাল ও আঠা শিল্পে নির্ভরযোগ্য নাম। ২০২১ সালে স্যাম-বন্ড ব্র্যান্ডের সূচনা হয়, যা অল্প সময়ের মধ্যেই আঠা, থিনার, উড ল্যাকার এবং ডিওপি বাজারে শীর্ষস্থান দখল করেছে। এই অভিযানের মাধ্যমে স্যাম-বন্ড শুধু একটি ব্র্যান্ড নয়, বরং দেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করছে। মাউন্ট মানাসলু অভিযানে বাবর ও তানভীরের সাফল্য বাংলাদেশের গৌরব বৃদ্ধি করেছে এবং মেইড ইন বাংলাদেশ চেতনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্যাম-বন্ড পরিবার আশা করছে তাদের এই অর্জন দেশের তরুণ সমাজকে আরও সাহসী ও ইতিবাচক স্বপ্ন দেখতে উৎসাহিত করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি