কুবিতে চতুর্থ আন্তর্জাতিক বিএসএসসিআর সম্মেলনের ইউল্যাব শিক্ষার্থীদের অংশগ্রহণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১৪:৫৬আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৪:৫৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক বিএসএসসিআর সম্মেলন। গত ১৬-১৮ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনের পাঁচটি দেশের মোট ১৭০ জন গবেষক তাদের গবেষণ প্রবন্ধ উপস্থাপন করেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের উপস্থাপিত গবেষণা প্যানেলের শিরোনাম ছিল ‘কুমিল্লার আঞ্চলিক উপভাষাসমূহ: একটি সমাজ-সাংস্কৃতিক বিশ্লেষণ’। কুমিল্লার উপভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপমূলতাত্ত্বিক, বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য, অন্য উপভাষার সঙ্গে পার্থক্য, কুমিল্লার এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলে ধ্বনিতাত্ত্বিক পার্থক্য, সমাজভাষাবিজ্ঞানের দৃষ্টিতে কুমিল্লার উপভাষা, নানা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইউল্যাব শিক্ষার্থীরা।

প্যানেলটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সাদিয়া আফরিন। প্যানেল আলোচনায় কুমিল্লার আঞ্চলিক উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক পরিচয় ও লোকায়ত ঐতিহ্যের বিভিন্ন দিক উপস্থাপিত হওয়ায় ওই সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক গবেষক সমাজের মধ্যে বিষয়টি ব্যাপক আগ্রহ ও গ্রহণযোগ্যতা অর্জন করে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের