সাবেক সচিব গোলাম মুরশেদ লতিফুল বারির মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩২আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩২

সাবকে সিএসপি কর্মকর্তা এবং সরকারের সাবেক সচিব কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি মারা গেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৩৩ সালের ৭ আগস্ট জন্মগ্রহণকারী এই বরেণ্য ব্যক্তিত্বের প্রয়াণে জাতি এক নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তাকে হারালো। কর্মজীবনে লতিফুল বারি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন আইজেনহাওয়ার ফেলো হিসেবে পরিচিত ছিলেন।

এছাড়াও, দেশের ইতিহাস ও ভূগোলে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ১৯৭৯ সালে যশোর ও বগুড়া জেলার মানচিত্র সম্পাদনার গুরুদায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ভ্রমণপ্রিয়। দেশ ও সমাজের প্রতি অবিচল নিষ্ঠা ও সততার জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন।

তার মৃত্যুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এবং সাবেক সিএসপি কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

/আরকে/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
কলকাতায় হোটেলে আগুনবললো—মা কালই দেশে ফিরবো, রাতে একসঙ্গে শেষ পুরো পরিবার
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক