উত্তরায় জে ডটের নতুন শাখা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১৩:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:২৩

পাকিস্তানের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড জে ডট। পোশাক, গহনা, প্রসাধনী আর নানা পণ্য নিয়ে বাংলাদেশেও রয়েছে এই প্রতিষ্ঠানের বেশ কয়েক বছরের সফল যাত্রা। জে ডটের গুরুত্বপূর্ণ একটি পরিচয় পারফিউম ঘিরে। বিখ্যাত তারকা ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সানিয়া মির্জার নামে আছে যাদের ‘সিগনেচার পারফিউম’। পুরুষ, নারী, ইউনিসেক্স, উড ও আতর সব মিলিয়ে ১০০টিরও বেশি সুগন্ধির সংগ্রহ রয়েছে প্রতিষ্ঠানটির কাছে। বাংলাদেশের তারকাদের নামেও পারফিউম তৈরি করছে প্রতিষ্ঠানটি। এছাড়া আগামী ২৪ জানুয়ারি রাজধানীর উত্তরায় জে ডটের নতুন শাখা উদ্ববোধন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্বে জে ডটের যাত্রা শুরু হয় ২০০২ সালে। আর বাংলাদেশে ২০২৪ সালে পথচলা শুরু হয়। বাংলাদেশে প্রবেশের পর থেকেই জে ডট দ্রুত ঢাকার ফ্যাশন ও সুগন্ধিপ্রেমীদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। বনানী ও ধানমন্ডিতে অবস্থিত স্টোরগুলোর মাধ্যমে ব্র্যান্ডটি এমন ক্রেতাদের আকর্ষণ করেছে, যারা গুণগত মান, সাংস্কৃতিক পরিচিতি ও আধুনিক স্টাইলকে মূল্য দেয়।২৪ জানুয়ারি  উত্তরা সেন্টার পয়েন্ট শপিংমলে আরও একটি শাখা ওপেন হতে যাচ্ছে।

বাংলাদেশে জে ডটের পথচলা নিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দুই বছরে বাংলাদেশে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি উত্তরা সেন্টার পয়েন্ট শপিংমলে আরও একটি শাখা ওপেন হতে যাচ্ছে।

বাংলাদেশের তারকাদের নামে জে ডটের পারফিউম তৈরি নিয়ে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দেশের ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। তাদের নামে তৈরি হচ্ছে দুইটি পারফিউম। নাম হবে মিস্টার ফিফটিন এবং স্ট্রাইক তাসকিন আহমেদ। বাংলাদেশে এই প্রথম কোনও প্রতিষ্ঠান নিয়েছে এমন উদ্যোগ।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম