ইস্ট ওয়েস্ট ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে গবেষণা সমঝোতা 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মধ্যে গবেষণা সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শামস রহমান নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। সোমবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (সিআরটি) মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়ন এবং সম্মিলিত গবেষণা গুলোকে উচ্চ মানের জার্নালে প্রকাশ করা হবে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের কাজ করবে। উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে ফ্যাকাল্টি সদস্যরা গবেষণার ফান্ড পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শামস রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।

এছাড়া অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. আহমেদ ওয়াসিফ রেজাসহ, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য এবং উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম