ইউল্যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় প্রভাতফেরি শুরু হয়। প্রভাতফেরিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ইউল্যাবের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, বিভিন্ন অনুষদ ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আলোচনা পর্ব শুরু হয়। সূচনা বক্তব্য দেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো।

তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ ও চর্চার গুরুত্ব আরোপ করেন। এরপর বক্তব্য রাখেন ইউল্যাবের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি তার বক্তব্যে ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমা স্মরণ করে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা পর্বে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

/আরকে/
সম্পর্কিত
ইউল্যাবকে ভবিষ্যৎমুখী করে গড়ার প্রত্যয়ে ‘ফ্যাকাল্টি রিট্রিট ২০২৬’
ইউল্যাবের ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলন অনুষ্ঠিত
চীনের জিয়াংসি ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতায় ইউল্যাবের চুক্তি
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা