‘নগদ’ কেনাকাটায় হেলিকপ্টার ভ্রমণের সুযোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

পবিত্র রমজান উপলক্ষে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘হেলিকাপ্টার অফার’। এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন হেলিকপ্টার ভ্রমণের সুযোগ এবং আকর্ষণীয় ক্যাশব্যাক রিওয়ার্ড। রবিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের জুতা, পোশাক, অনলাইন শপিং, ইলেকট্রনিক্স, সুপারস্টোর এবং রেস্টুরেন্টসহ নির্দিষ্ট ক্যাটাগরির মার্চেন্টদের নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে পেমেন্ট করতে হবে। মার্চেন্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ পেমেন্টের ভিত্তিতে পয়েন্ট তালিকার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই এই অফারের জন্য যোগ্য বিবেচিত হবেন।

মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে ২ হাজার টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে এপেক্স, বাটা, বে এম্পোরিয়াম ও ওরিয়ন। পোশাকের ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, রাইজ, জেন্টল পার্ক, টুয়েলভ ক্লোথিং, আর্টিসান আউটফিটার্স, সারা লাইফস্টাইল, র নেশন, মেনস ওয়ার্ল্ড, বি-টু, স্বদেশ পল্লী, তাহুর ও অঞ্জন’স অন্যতম। অনলাইন মার্চেন্টগুলো মধ্যে রয়েছে দারাজ, ফুডি, অথবাডটকম প্রভৃতি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।

এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার মো. ইমরান হায়দার বলেন, হেলিকাপ্টার ভ্রমণ অনেকের জন্যই খুব সাধারণ কোনও ঘটনা নয়। হরহামেশা উড়োজাহাজে ভ্রমণ করলেও হেলিকাপ্টার নানা কারণেই অধরা থেকেই যায়। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্যে এমন একটি আনন্দ উপলক্ষ্য তৈরি করতে চেষ্টা করেছি; যা তার জীবনের একটা বিশেষ ঘটনা হয়ে থাকবে। আর হেলিকাপ্টার রাইড অফারের পাশাপাশি ২ হাজার টাকারও বশে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ সবার জন্যে থাকছেই।

উল্লেখ্য, এই অফারের জন্য গ্রাহকের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল এবং পূর্ণাঙ্গ প্রোফাইলভুক্ত হতে হবে। বিজয়ীদের নগদের অফিসিয়াল কাস্টমার সার্ভিস নম্বর (১৬১৬৭ বা ০৯৬০৯৬১৬১৬৭) থেকে কল করে জানানো হবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের পিন বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

/আরকে/
সম্পর্কিত
প্রশাসককে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো নগদ
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
সর্বশেষ খবর
মাল্টিপ্লেক্সে এগিয়ে রক্সস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রক্সস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পথচারী, বাসচাপায় মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পথচারী, বাসচাপায় মৃত্যু
সরকারের যেসব পদক্ষেপকে ইতিবাচক বলছে টিআইবি
সরকারের যেসব পদক্ষেপকে ইতিবাচক বলছে টিআইবি
‘ঝগড়ারচরে তো ঝগড়াই হবে’, এমপির পুলিশ ফাঁড়ির দাবিতে স্পিকারের রসিকতা
‘ঝগড়ারচরে তো ঝগড়াই হবে’, এমপির পুলিশ ফাঁড়ির দাবিতে স্পিকারের রসিকতা
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
সব মন্ত্রণালয়ে নজর রাখছে জামায়াত
সব মন্ত্রণালয়ে নজর রাখছে জামায়াত