যমুনা ফিউচার পার্কে মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৬, ১৭:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৭:৪৪

লাইফস্টাইল ব্র্যান্ড মৌসুমি লাইফস্টাইল মার্ট তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কের ফাস্ট ফ্লোরে এ আউটলেট উদ্বোধন করা হয়। স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং মৌসুমি লাইফস্টাইল মার্টের চেয়ারম্যান ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক।

উদ্বোধনী অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, মৌসুমি লাইফস্টাইল মার্ট দীর্ঘদিন ধরেই আস্থা ও গুণগত মানের সঙ্গে কাজ করে যাচ্ছে। এত সুন্দর ও পরিপাটি একটি নতুন আউটলেটের উদ্বোধনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করি, ক্রেতারা এখানে এসে দারুণ একটি শপিং অভিজ্ঞতা উপভোগ করবেন।

মৌসুমি লাইফস্টাইল মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক বলেন, ১৯৭২ সাল থেকে আমরা গ্রাহকদের বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। যমুনা ফিউচার পার্কে আমাদের এই নতুন আউটলেট চালুর মাধ্যমে আমরা আরও বড় পরিসরে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছি। আধুনিক পরিবেশ, মানসম্পন্ন পণ্য এবং গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে আমরা সবার আস্থা ধরে রাখতে চাই।

নতুন এই আউটলেটের মাধ্যমে ব্র্যান্ডটি তাদের বাজার উপস্থিতি আরও সম্প্রসারণ এবং ক্রেতাদের উন্নত শপিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে।

অনুষ্ঠানে কোম্পানির প্রধান কর্মকর্তা এনএইচ ফাহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম