‘মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ’ সম্পন্ন, বাংলাদেশের প্রতিনিধি বিথী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মার্চ ২০২৬, ১০:২৯আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:২৯

গ্ল্যামার, আত্মবিশ্বাস আর বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ ২০২৬’-এর করোনেশন অনুষ্ঠান। দেশি-বিদেশি পেজেন্ট বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনার ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই আয়োজনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কবিতা আক্তার বিথীর নাম ঘোষণা করা হয়। 

এবারের আসরের জন্য বিথীকে কোনও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে নয়, বরং তার পূর্বের জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা, তুখোড় আত্মবিশ্বাস এবং মঞ্চ উপস্থিতির ওপর ভিত্তি করে সরাসরি মনোনীত বা ‘অ্যাপয়েন্ট’ করা হয়েছে। আন্তর্জাতিক আসরের আগে প্রস্তুতির জন্য হাতে মাত্র এক মাস সময় থাকলেও আয়োজকরা বিথীর পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার ওপর পূর্ণ আস্থা রাখছেন। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্যাশিং ও ক্রাউনিং পর্ব। বিথীকে আনুষ্ঠানিকভাবে স্যাশ পরিয়ে দেন রিজুভা ওয়েলনেস-এর প্রতিষ্ঠাতা ও ‘মিস বাংলাদেশ ইন ট্রেনিং’-এর পরিচালক ড. তৌহিদা রহমান ইরিন। ফুলেল শুভেচ্ছা জানান ‘দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৫’ জেসমিমা জেমিম। এরপর বিথীকে রাজকীয় মুকুট পরিয়ে দেন ‘মিস অরা বাংলাদেশ ২০২৩’ ইসরাত শারমিন খান। অনুষ্ঠানে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ‘ন্যাশনাল কস্টিউম’ তৈরির ঘোষণা দেন খ্যাতনামা ডিজাইনার সোনি রহমান। 

পুরো আয়োজনের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ফাহমিদা সুলতানা দিমা। জার্মানিতে ‘কুইন্স ক্যাম্প’-এর সাথে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই সংগঠক বাংলাদেশি প্রতিযোগীদের বৈশ্বিক মানদণ্ডে প্রস্তুত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার নির্দেশনায় বিথী কুয়ালালামপুরের মঞ্চে নিজেকে মেলে ধরবেন। 

‘মিস পেটিট গ্লোবাল’ মূলত এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা অপেক্ষাকৃত কম উচ্চতার নারীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। এখানে উচ্চতার সর্বোচ্চ সীমা ১৬৮ সেন্টিমিটার। বাংলাদেশের নারীদের গড় উচ্চতা অনুযায়ী এটি একটি অত্যন্ত অন্তর্ভুক্তিমূলক মঞ্চ। উচ্চতার কারণে আন্তর্জাতিক অনেক প্রতিযোগিতায় বাংলাদেশের যোগ্য প্রতিযোগীরা যে বৈষম্যের শিকার হন, সেই বাধা দূর করতেই এই আয়োজন।  

আগামী ৫ মে থেকে ১১ মে পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার পঞ্চম বা ‘গোল্ডেন এডিশন’ আসর। এটি এ পর্যন্ত প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে, যেখানে বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। আগামী ১০ মে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কবিতা আক্তার বিথী। 

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি