পল্লিকবিকে উৎসর্গ করে মায়া বেঙ্গল ইন মোশনের ‘নকশী কাঁথার মাঠ’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১৬:০৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৬:০৭

‘আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে,
নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে’
— পল্লিকবি জসীম উদ্‌দীন

পল্লিকবি জসীম উদ্‌দীনের এই দুটি লাইনে ফুটে ওঠে তার অমর কাব্য ‘নকশী কাঁথার মাঠের’ চিরায়ত বিরহ ও গ্রামীণ আবেগের গভীর আবেদন।

আন্তর্জাতিক নৃত্য দিবস ও পল্লিকবি জসীম উদ্‌দীনের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মায়া বেঙ্গল ইন মোশন, প্রেজেন্টেড বাই এম ডব্লিউ’র তৃতীয় আয়োজন।

এ বছরের আয়োজনটি বিশেষভাবে সাজানো হয় পল্লিকবি জসীম উদ্‌দীনের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম ‘নকশী কাঁথার মাঠ’ বিশ্বজুড়ে সমাদৃত এবং বহু ভাষায় অনুবাদিত হয়েছে। ১৯৫৯ সালে বুলবুল ললিতকলা একাডেমির উদ্যোগে প্রথমবার এই কাব্যকে নৃত্যনাট্যে রূপান্তর করা হয়।

মায়া বেঙ্গল ইন মোশনের তৃতীয় আয়োজনে সেই অমর কাব্য অবলম্বনে নির্মিত লোকনৃত্যনাট্যের মাধ্যমে আরও একবার রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম এবং বিরহের আখ্যান মঞ্চে জীবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশের জনপ্রিয় ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া শুরু থেকেই ‘বেঙ্গল ইন মোশন’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় শিল্পীদের জন্য একটি অর্থবহ মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে তারা নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের সুযোগ পাচ্ছেন।

এই ধারাবাহিকতায় অনুষ্ঠানটি শুক্রবার (১৭ এপ্রিল)  আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম হিরু।

সঙ্গীত, নৃত্য এবং আবেগঘন আখ্যানের সমন্বয়ে শিল্পীরা বাংলার গ্রামীণ জীবনের সারল্য ও সৌন্দর্য দর্শকের সামনে জীবন্ত করে তোলেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মিস রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ।

তিনি বলেন, ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বিশ্বমানের ন্যাচারাল প্রোডাক্ট পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সবাইকে আমাদের মাটি, সুর ও শিকড়ের গভীরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এবারের আয়োজনের ব্রডকাস্ট পার্টনার ছিল মাছরাঙা টেলিভিশন, পিআর পার্টনার মিডিয়াকম, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্সেস, ডেকর পার্টনার এসকে ইভেন্টস এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।

অনুষ্ঠানটি আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে।

 

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী