মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪

 দেশের বিভিন্ন প্রান্তে আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ২৩৫তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় জনগণের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন এ শাখা চালু করা হয়।

উৎসবমুখর পরিবেশে শাখাটির উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক শ্রীনগর ও আশপাশ এলাকার দুই হাজারেরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। আলোচনায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, ব্যাংকিং সেবার বিস্তার এবং প্রবাসী আয়ের সুযোগ নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ, উন্নত ডিজিটাল ব্যাংকিং ও কার্যকর রেমিট্যান্স সেবার আশ্বাস দেওয়া হয়।

মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ঐতিহ্য ও সমৃদ্ধির জনপদ শ্রীনগরে ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে তারা আনন্দিত। ক্ষুদ্র থেকে বৃহৎ উদ্যোক্তাদের জন্য ব্যাংকের বিভিন্ন আর্থিক পণ্য ও সেবা রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, এই অঞ্চলের বিপুল রেমিট্যান্স সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষ সেবা দেওয়া হবে।

তিনি আরও বলেন, শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট মিলিয়ে ইউসিবির ১ হাজার ২৭টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে দেশব্যাপী সেবা দেওয়া হচ্ছে। নতুন শাখার মাধ্যমে আমানত, ঋণ, রেমিট্যান্স ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ হবে।

স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা এলাকায় ইউসিবির শাখা স্থাপনে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
পাঁচ গোলের বিশাল জয়েও সেনেগালের ভাগ্য অন্যের হাতে, নকআউটে যাবে তো?  
পাঁচ গোলের বিশাল জয়েও সেনেগালের ভাগ্য অন্যের হাতে, নকআউটে যাবে তো?  
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্সের জয়, সেনেগালের গোল-উৎসবে বিদায় ইরাকের 
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্সের জয়, সেনেগালের গোল-উৎসবে বিদায় ইরাকের 
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি