৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৬, ১১:৩৮আপডেট : ২৬ জুন ২০২৬, ১১:৪২

বিশ্বকাপ-২০২৬ এর গ্রুপ এ, বি, সি, ডি, ই ও এফ-এর তিন ম্যাচ করে শেষ হয়েছে। অর্থাৎ এই ছয় গ্রুপ থেকে কারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে ও কারা বাদ পড়ছে তা অনেকটা নিশ্চিত। এই ছয় গ্রুপ থেকে রাউন্ড অব ৩২-এ যাওয়া দলগুলোর সঙ্গে কার খেলা পড়ছে সেটি দেখে নেওয়া যাক।

গ্রুপ-এ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা; গ্রুপ-বি থেকে সুইজারল্যান্ড, কানাডা;  গ্রুপ-সি থেকে ব্রাজিল, মরোক্কো; গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া; গ্রুপ ই থেকে জার্মানি, আইভরি কোস্ট ও গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস ও জাপান দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর এই গ্রুপগুলো থেকে তিন নম্বরে থাকা কয়েকটি দলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হলে হিসাব নিকাশে তৃতীয়স্থানে থাকা সেরা আটটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে।

কে কার মুখোমুখি হচ্ছে

আগামী ২৯ জুন গ্রুপ এ থেকে দ্বিতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা লড়বে গ্রুপ বি-এর দ্বিতীয় দল কানাডার। একই দিন গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ এফ-এর রানার্সআপ জাপানের।

৩০ জুন রাতে গ্রুপ ই-এর সেরা দল জার্মানি মুখোমুখি হবে গ্রুপ এ, বি, সি, ডি ও এফ থেকে তৃতীয় হওয়া একটি দল। এক্ষেত্রে প্যারাগুয়ে ও সুইডেন তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে। একই দিন গ্রুপ এফ সেরা নেদারল্যান্ডস মুখোমুখি হবে গ্রুপ সি-এর রানার্সআপ মরোক্কোর। গ্রুপ ই-এর দ্বিতীয় সেরা দল আইভরি কোস্ট নামবে আই গ্রুপের দ্বিতীয় দলের বিরুদ্ধে। এক্ষেত্রে ফ্রান্স বা নরওয়ের একটি দল তাদের প্রতিপক্ষ হচ্ছে।

আগামী ১ জুলাই গ্রুপ এ-এর সেরা দল মেক্সিকো লড়বে গ্রুপ সি, ই, এফ, এইচ ও আই থেকে তৃতীয় হওয়া একটি দলের। ২ জুলাই গ্রুপ ডি চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে গ্রুপ বি থেকে তৃতীয় হয়ে কোয়ালিফাই করা বসনিয়ার। ৩ জুলাই গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হওয়া সুইজারল্যান্ড লড়বে ই, এফ, জি, আই ও জে গ্রুপ থেকে তৃতীয় হওয়া যেকোনও একটি দলের।

গ্রুপ ডি থেকে দ্বিতীয় হওয়া অস্ট্রেলিয়া আগামী ৪ জুলাই মুখোমুখি হবে জি গ্রুপের দ্বিতীয় দলের। এ ক্ষেত্রে মিশর, ইরান ও বেলজিয়াম তাদের সম্ভাব্য প্রতিপক্ষ।

 

/এফআর/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিলকে আগের ঐতিহাসিক জয়ের কথা মনে করিয়ে দিলেন জাপান কোচ
ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপানের তারকা
নিষ্প্রাণ ড্রয়ে সন্তুষ্ট থাকলো অস্ট্রেলিয়া-প্যারাগুয়ে
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
মা ও ৩ মেয়েকে হত্যায় এখনও হয়নি মামলা, ভেঙে পড়েছেন বেঁচে থাকা সন্তান
মা ও ৩ মেয়েকে হত্যায় এখনও হয়নি মামলা, ভেঙে পড়েছেন বেঁচে থাকা সন্তান
হোসেনি দালান থেকে শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল
হোসেনি দালান থেকে শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন