আইইউবিতে আধুনিক মাশরুম চাষ বিষয়ক কর্মশালা

প্রেস রিলিজ
২৭ এপ্রিল ২০২৬, ১৮:৪৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৮:৪৮

মাশরুম চাষে ক্ষতিকর ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে নতুন উদ্ভাবিত পদ্ধতি নিয়ে চাষিদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। সোমবার (২৭ এপ্রিল) আইইউবি ক্যাম্পাসে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন ২০ চাষি ও উদ্যোক্তা। এসব চাষি ও উদ্যোক্তা কর্মশালায় নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুষ্টিগুণ বাড়ানো থেকে শুরু করে প্রান্তিক পরিবারের আয়ের উৎস হিসেবে মাশরুম একটি সম্ভাবনাময় ফসল। কিন্তু, এর প্রসারের পথে দুটি (ক্ষতিকর ছত্রাকের সংক্রমণ এবং যথাযথ বিপণন) বড় বাধা রয়ে গেছে দীর্ঘদিন ধরে। অনেক সময় একটি স্পন ব্যাগ থেকে সংক্রমণ শুরু হয়ে পুরো খামারের ফলন নষ্ট করে দেয়। আর যথাযথ বিপণন ব্যবস্থা না থাকায় মাশরুম চাষ কখনোই তেমন লাভজনক হয়ে উঠতে পারেনি।

ছত্রাকের সংক্রমণ মোকাবিলায় আইইউবির লাইফ সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জীবুন্নাহার খন্দকার প্রায় তিন বছর গবেষণা করে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। এতে ক্ষতিকর ছত্রাকের বিস্তার রোধ করে উৎপাদন বাড়ানো সম্ভব এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্যও এটি নিরাপদ।

কর্মশালার দুটি লক্ষ্য ছিল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পদ্ধতি বিষয়ে উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেওয়া ও তাদের মতামত নিয়ে এটিকে আরও উন্নত করা এবং টেকসই বিপণন পদ্ধতি সম্পর্কে তাদের বাস্তব ধারণা দেওয়া।

কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। তিনি বলেন, “৪০ বছরে মাশরুম বাংলাদেশের তৃণমূলে পৌঁছেনি। কারণ, সাধারণ মানুষের ভেতর সংশয় কাজ করে যে, এটি আসলেই খাদ্য কি না। ভালো মানের বীজও সহজলভ্য না। এছাড়া বিপণনের সমস্যার কারণে তৃণমূলের মানুষের কাছে মাশরুম এখনও পৌঁছানো যায়নি। এটি এখনও কেবল উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের কাছেই জনপ্রিয়।”

প্রায় ২০ বছর ধরে মাশরুম চাষের সঙ্গে যুক্ত বগুড়ার প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন আহমেদ বলেন, “মাশরুম চাষে উদ্যোক্তা ঝরে পড়ার হার ৯৯ দশমিক ৯ শতাংশ। এক সময়ের কয়েক লক্ষ উদ্যোক্তার মধ্যে এখন মাত্র গুটিকয়েক উদ্যোক্তা মাশরুম চাষ চালিয়ে যাচ্ছেন। মাশরুমের অনেক গুণ। একটি পরিবার প্রতিমাসে পাঁচ হাজার টাকার মাশরুম খেলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে পারে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. কে আয়াজ রাব্বানী এবং লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান ড. মো. মাহমুদুল হাসান সোহেল।

সেশনের কারিগরি অংশে ড. জীবুন্নাহার খন্দকার তার উদ্ভাবিত নতুন পদ্ধতিটি উপস্থাপন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি বলেন, “মাশরুম চাষ একটি জ্ঞানভিত্তিক ব্যবসা উদ্যোগ। এখানে ভালো ফলন পেতে হলে দরকার নিয়মিত শেখা এবং তা থেকে চাষের পদ্ধতিতে নিয়মিত পরিবর্তন আনা।” শুধু চাষের পদ্ধতি শেখানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে ড. জীবুন্নাহার এর পেছনের বৈজ্ঞানিক বিষয়গুলোও ব্যাখ্যা করেন, যাতে অংশগ্রহণকারীরা পদ্ধতি ও এর বৈজ্ঞানিক উদ্দেশ্যে বুঝতে পারেন।

/এবিএম/
সম্পর্কিত
২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা বিশ্ববিদ্যালয়ের চুক্তি
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
সর্বশেষ খবর
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে না, আশা ড. ইফতেখারুজ্জামানের
সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে না, আশা ড. ইফতেখারুজ্জামানের
গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা ৪ জুলাই, যোগ দেবেন প্রধানমন্ত্রী
গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা ৪ জুলাই, যোগ দেবেন প্রধানমন্ত্রী
রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ব্যবসায়ী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ব্যবসায়ী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা