বছরের সেরা টেকসই পোশাক কারখানার পুরস্কার জিতলো ‘এভিটেক্স ড্রেস শার্ট’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ২০:০৩আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২০:০৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬ স্বীকৃতি পেলো ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব শিল্পচর্চায় অনন্য অবদানের স্বীকৃতি পেলো লিড সার্টিফায়েড এই গ্রিন ফ্যাক্টরি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে টেকসই উৎপাদন ও দায়িত্বশীল শিল্পচর্চার এক অনন্য মাইলফলক স্পর্শ করলো ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’ এ প্রতিষ্ঠানটি ‘মোস্ট সাসটেইনেবল আরএমজি/গার্মেন্টস ফ্যাক্টরি অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছে।

লিড ভি৪.১ সার্টিফায়েড এই গ্রিন ফ্যাক্টরিটির পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মার্কটেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শরিফুল দুলু ইভিন্স গ্রুপের পরিচালক সানজানা শেহনাজ চৌধুরীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে ইভিন্স গ্রুপের পক্ষ থেকে আরও ছিলেন– মোহাম্মদ আবু মতালিব, গ্রুপ জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স); সৈয়দ শহিদুজ্জামান, ডেপুটি জেনারেল ম্যানেজার (কমপ্লায়েন্স); এবং মুহাম্মদ আলী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মেইনটেন্যান্স)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব প্রতিষ্ঠান নিজ নিজ শিল্প খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে, তাদের সম্মানিত করতেই এই পুরস্কারের আয়োজন করা হয়।

এতে আরও বলা হয়, একটি সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি হিসেবে ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড শুরু থেকেই দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, জ্বালানি-সাশ্রয়ী অত্যাধুনিক প্রযুক্তি এবং শতভাগ পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করে আসছে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও উন্নত কর্মক্ষেত্র নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের সার্বিক কল্যাণকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

ইভিন্স গ্রুপ কর্তৃপক্ষ জানায়, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেশের তৈরি পোশাক খাতে টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। একইসঙ্গে এটি একটি সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে ইভিন্স গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারেরই অনন্য প্রতিফলন।

/এনআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মেয়ের বস্তাবন্দি লাশ, মোটরসাইকেলে নিয়ে শহরে ঘোরে বাবা
মেয়ের বস্তাবন্দি লাশ, মোটরসাইকেলে নিয়ে শহরে ঘোরে বাবা
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার