ইউল্যাবে ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৫:৫৩আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৫:৫৩

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা ১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ। সাহিত্য, সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবিক দর্শন এবং তাদের সৃষ্টির চিরন্তন প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন– যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টারের একাডেমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. আহমেদ শামীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজা। তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে।

অনুষ্ঠানে ছিল দেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং বর্ষাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

/আরকে/
সম্পর্কিত
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবকে ভবিষ্যৎমুখী করে গড়ার প্রত্যয়ে ‘ফ্যাকাল্টি রিট্রিট ২০২৬’
ইউল্যাবের ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?