অনলাইনে ফি আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংকের সমঝোতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জুলাই ২০২৬, ২০:৩৩ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০:৩৩

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার 'সোনালী পেমেন্ট গেটওয়ে' ব্যবহার করে বিভিন্ন ফি ও চার্জ অনলাইনে আদায়ের লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার (২৯ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু) এবং সোনালী ব্যাংকের জিএম অফিস, কুমিল্লার জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. গোলাম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। পরে তারা স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, কুমিল্লা কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার কে. এম. নাজমুল আহসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো