নগদ ইসলামিক-এর উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন নগদ উদ্যোক্তাদের ৯ সন্তান। সারাদেশের ১০টি অঞ্চল থেকে মোট প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্যে এই ৯ জন বিজয়ী হিসেবে সেরার পুরস্কার অর্জন করেন।
সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা গত ২৮ জুলাই, ২০২৬ গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয়।
নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে, নগদ ইসলামিক-এর উদ্যোগে এই আয়োজন করে নগদ লিমিটেড।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূঁইয়া, চিফ বিজনেস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অ্যাসিউরেন্স অফিসার লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, নগদ-এর হেড অব মার্কেটিং হেরাস উদ্দিন মুহাম্মদ মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গ্র্যান্ড ফিনালে ৩০ জন প্রতিযোগী বিচারকমণ্ডলীর সামনে সরাসরি কোরআন তিলাওয়াত পরিবেশন করে। প্রতি বয়স বিভাগ থেকে সেরা তিন জন করে মোট ৯ জন পান জাতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার ১ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ১ টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার ১ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়া চূড়ান্ত পর্বের ফাইনালিস্ট এই ৩০ জনের প্রত্যেকে পান ১০ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার ও সনদপত্র। আর বাকি ৬০
জন আঞ্চলিক বিজয়ী বিশেষ সনদপত্র লাভ করে।









