খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে আসকের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০৩ আগস্ট ২০২৬, ০০:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০০:০৪

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট মানবাধিকারকর্মী ও শিশু অধিকার আন্দোলনের পথিকৃৎ খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি।

শনিবার (২ আগস্ট) এক শোকবার্তায় আসক জানায়, খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে তারা একজন দূরদর্শী প্রতিষ্ঠাতা সদস্য, প্রজ্ঞাবান সহযাত্রী এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীকে হারিয়েছে। একইসঙ্গে দেশের মানবাধিকার আন্দোলন হারিয়েছে এমন একজন নিবেদিতপ্রাণ সংগঠককে, যিনি ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন।

আসক জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুরশীদ ইরফান আহমেদ সংগঠনটির আদর্শিক ভিত্তি সুদৃঢ় করা, প্রাতিষ্ঠানিক বিকাশ এবং মানবাধিকারভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তার অবদান বিশেষভাবে স্মরণীয়।

সংস্থাটি জানায়, তার উদ্যোগেই আসকের শিশু অধিকার ইউনিট প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে ইউনিটটি শিশু অধিকার সুরক্ষা, নির্যাতনের শিকার শিশুদের সহায়তা এবং শিশুবান্ধব নীতি ও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের অধিকার রক্ষায় তাঁর নিষ্ঠা ও দূরদর্শিতা মানবাধিকারকর্মীদের অনুপ্রাণিত করবে।

শোকবার্তায় আরও বলা হয়, নির্যাতন, সহিংসতা ও মানসিক আঘাতের শিকার ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়াতে সাইকো-সোশ্যাল কাউন্সেলিং কার্যক্রমের বিকাশ ও প্রাতিষ্ঠানিকীকরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইনি সহায়তার পাশাপাশি মানসিক পুনর্বাসনের গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন এবং তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করেছেন।

আসকের ভাষ্য, খুরশীদ ইরফান আহমেদের প্রজ্ঞা, মানবিকতা, সততা ও মূল্যবোধনিষ্ঠ নেতৃত্ব সংস্থাটির পথচলায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

সংস্থাটি মরহুমের পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগশেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি