‘ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করলো এনআরবি ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৮ আগস্ট ২০২৬, ০২:৪৭আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৪৭

গ্রাহকদের জন্য ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, অতিরিক্ত পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

ব্যাংক জানিয়েছে, নতুন এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ সুবিধা, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ সেবা, বছরজুড়ে ক্যাশব্যাক ও বিভিন্ন মূল্যছাড়ের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম এবং স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, অধ্যাপক শরীফ নুরুল আহকাম ও এস কে মতিউর রহমান।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করলো এনআরবি ব্যাংক
‘ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করলো এনআরবি ব্যাংক
‘বোটক্স’ শুধু বলিরেখা কমায় না, বদলে দিতে পারে মুখের ভাষাও!
‘বোটক্স’ শুধু বলিরেখা কমায় না, বদলে দিতে পারে মুখের ভাষাও!
৩৬ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রী জুঁইয়ের লাশ
৩৬ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রী জুঁইয়ের লাশ
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বাধিক পঠিত
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
ঢাকায় ভূমিকম্প
ঢাকায় ভূমিকম্প