গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৩ আগস্ট ২০২৬, ১৫:১৮আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৮

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের (বিআইআইডি) মধ্যে আন্তঃবিষয়ক গবেষণা, জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ১৯ আগস্ট ইউল্যাব ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। অনুষ্ঠানে বিআইআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদ উদ্দিন আকবর, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়া এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপাচার্য, উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং কার্যকর গবেষণা এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সমঝোতা স্মারকে বিআইআইডি ফাউন্ডেশনের প্রশাসন বিভাগের ইনচার্জ মো. সালাহ উদ্দিন আকবর এবং ইউল্যাবের রেজিস্ট্রার, লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) স্বাক্ষর করেন।

২০১৯ সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত বিআইআইডি কৃষি, পুষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করে আসছে। জাতীয় ও বৈশ্বিক উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি আইসিটি ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এই অংশীদারত্বের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং দেশের টেকসই উন্নয়নে কার্যকর অবদান রাখার পথ সুগম হবে।

/আইএএম/
সম্পর্কিত
ইউআইইউতে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে সেমিনার
বিএসআইসির  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হলেন ওয়াইজ রহিম
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
সর্বশেষ খবর
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন, অপারেশনাল স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন, অপারেশনাল স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী