প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১৯:১১ আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৯:১১

গ্রাহকদের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ২০টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন করেছে।

প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় শান্তা পিনাকলে অনুষ্ঠিত এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। আরও ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ শাহজাহান মাদানী, উপব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।

ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, শরিয়াহভিত্তিক আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রিমিয়ার ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধন করা এসব ইসলামিক ব্যাংকিং উইন্ডো আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম ইসলামিক ব্যাংকিং সেবার সম্প্রসারণকে একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় ইসলামিক ব্যাংকিং সেবার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, প্রিমিয়ার ব্যাংক ইসলামিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন উদ্বোধন করা ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত পরিবেশে শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগ এবং অন্যান্য ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

স্বাগত বক্তব্যে শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ শাহজাহান মাদানী ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালনের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অটুট রেখে শরিয়াহর নীতিমালা অনুসরণ করে ইসলামিক ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন