এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৪:৩২ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩২

ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) ব্যাংকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে রাজধানীর মতিঝিল ও দিলকুশা সড়ক প্রদক্ষিণ করা হয়। 

র‌্যালির নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া, ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান মো. মাসুদুর রহমান, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মান্নান, চিফ টেকনোলজি অফিসার মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আক্তার, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক শফিউর রহমান, ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত
ছিলেন। 

মতিঝিলের কিংস কনফেকশনারিতে এসবিএসি ব্যাংক অ্যাকুয়ার হিসেবে মার্চেন্ট কিউআর হস্তান্তর এবং কেনাকাটায় ব্যাংকের মোবাইল অ্যাপ ‘বাংলাপে’র ব্যবহারে ডিজিটাল পেমেন্ট করা হয়। এদিনে আরও কয়েকটি ক্ষুদ্র দোকানে মার্চেন্ট কিউআর প্রদান করা হয়।

/আইএএম/
সম্পর্কিত
আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বে নতুন নেতৃত্ব
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত, অগ্রগতি ও নতুন বিনিয়োগে সন্তুষ্টি প্রকাশ
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু