ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন

প্রেস বিজ্ঞপ্তি
২৯ আগস্ট ২০২৬, ১৮:০৭আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৮:০৭

ওয়ালটনের ৪০ ইঞ্চি টেলিভিশন কিনে  আরেকটি ১০০ ইঞ্চি টিভি উপহার পেয়েছেন চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা জেসমিন আক্তার ঝর্ণা। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটন টিভির ‘হ্যাটট্রিক অফার’কাম্পেইনের আওতায় ১০০ ইঞ্চি টিভি উপহার পেয়েছেন তিনি।

সম্প্রতি চট্টগ্রামের ওয়ালটন প্লাজা ইপিজেড শাখায় আনুষ্ঠানিকভাবে জেসমিনের হাতে ১০০ ইঞ্চি ওয়ালটন টেলিভিশন তুলে দেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ঈমান হোসাইনসহ ওয়ালটন প্লাজা সেলস নেটওয়ার্কের কর্মকর্তারা।

গত মাসে বন্দর নগরীর দক্ষিণ হালিশহরের ওয়ালটন প্লাজা ইপিজেড শাখা থেকে ৩৬ হাজার ৯০০ টাকায় একটি ৪০ ইঞ্চি টিভি কেনেন জেসমিন। কেনার পর নিজের নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত টিভির মডেল নাম্বার দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করেন তিনি।

রেজিস্ট্রেশন করার কিছুক্ষণ পর ওয়ালটন থেকে ৪ লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা দামের ১০০ ইঞ্চির আরেকটি টিভি উপহার পাওয়ার বার্তা পান জেসমিন।

জেসমিন আক্তার ঝর্ণা বলেন, ‘প্রথমে এত বড় উপহার পাওয়ার বার্তা দেখে বিশ্বাস হয়নি। কিন্তু শোরুম থেকে ফোন করে ১০০ ইঞ্চি টিভি উপহার পেয়েছি জানানোর পর খুশিতে আত্মহারা হয়ে পড়ি। একটি টিভি কিনে আরেকটি এমন বড় টিভি পাওয়া যায় তা সত্যিই অকল্পনীয়। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।’

/এনআই/
সম্পর্কিত
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
বাড্ডা লিংক রোডে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
সর্বশেষ খবর
বিএনপির রাজশাহী বিভাগ ও বগুড়া জেলা নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
বিএনপির রাজশাহী বিভাগ ও বগুড়া জেলা নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
বিপিএল সংস্কারের দাবি রংপুরের, ৫ বছরের ক্যালেন্ডার চান ইশতিয়াক
বিপিএল সংস্কারের দাবি রংপুরের, ৫ বছরের ক্যালেন্ডার চান ইশতিয়াক
বন্যায় ভেসে গেলো ব্যাংকের সেফ, এরপরই শুরু অর্থ লুট
বন্যায় ভেসে গেলো ব্যাংকের সেফ, এরপরই শুরু অর্থ লুট
নরওয়ের কড়া নজরদারিতে থাকা রুশ সীমান্তে নতুন ট্রাভেল আকর্ষণ
নরওয়ের কড়া নজরদারিতে থাকা রুশ সীমান্তে নতুন ট্রাভেল আকর্ষণ
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা