ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ফুডপান্ডায় সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮

দৈনন্দিন বাজার আরও সহজ ও সাশ্রয়ী করতে ফুডপান্ডা এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে বিশেষ অফার চালু করেছে। সেপ্টেম্বরজুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।

সম্প্রতি ফুডপান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে ফুডপান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবায় ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

এছাড়া, ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের সবগুলো শাখার ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলে পেস্ট্রি ও পানীয়তে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এই অফারের আওতায় ঢাকার ১০টি ফ্রেশ সুপার মার্টের শাখা থেকে ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। শাখাগুলো হলো মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট, উত্তরা নর্থ ডি গেট এবং গুলশান ১।

ফুডপান্ডা বাংলাদেশের কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, ‘ফুডপান্ডায় আমরা গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হতে চাই। বাংলাদেশে কিউ-কমার্সের পরিধি বাড়ানোর পাশাপাশি মানসম্মত পণ্য, বৈচিত্র্যময় পণ্যসম্ভার এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে আমরা কাজ করছি। ফ্রেশ সুপার মার্টের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তাদের পণ্যসম্ভার এবং ফুডপান্ডার প্রযুক্তি ও ডেলিভারি নেটওয়ার্ককে একসঙ্গে কাজে লাগানো হচ্ছে। এর ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকেরা আরও সহজে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।’

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ডিরেক্টর তানভীর মোস্তফা বলেন, ‘শহরের মানুষের দৈনন্দিন কেনাকাটা আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যেই ফ্রেশ সুপার মার্টের যাত্রা। ফুডপান্ডার সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সেই সুবিধা আরও বাড়লো। একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের পণ্য সহজে পেতে পারবেন। ঢাকার গ্রাহকদের জন্য আরও বেশি পণ্যের সুযোগ, আকর্ষণীয় সাশ্রয় এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার সহজ ব্যবস্থা তৈরি করতে পেরে আমরা আনন্দিত।’

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ হ্রদের মাঝে ‘জন্ম’ নিল দ্বীপ, কয়েক দিন পরই উধাও!
হঠাৎ হ্রদের মাঝে ‘জন্ম’ নিল দ্বীপ, কয়েক দিন পরই উধাও!
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সারসহ তিন পাচারকারি আটক
মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সারসহ তিন পাচারকারি আটক
বৈদেশিক সহায়তা এবং নব্য সাম্রাজ্যবাদ: এড়াতে হবে ফাঁদ 
বৈদেশিক সহায়তা এবং নব্য সাম্রাজ্যবাদ: এড়াতে হবে ফাঁদ 
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম