অ্যালামনাইদের অভিজ্ঞতা ও মুশফিকের পরামর্শে ড্যাফোডিলে নবীনবরণ

প্রেস রিলিজ
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৯

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করতে দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সকালে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে নবীন শিক্ষার্থীদের ফুল ও স্মারক উপহার দিয়ে স্বাগত জানান বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব এবং আন্তর্জাতিক বিষয়ক দফতর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসির বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

পবিত্র কোরআন ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। পরে জাতীয় সংগীত ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিম সং পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন অনুষদের ডিনদের শুভেচ্ছা বার্তাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআইইউর অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক ড. এ বি এম কামাল পাশা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি নিজের অভিজ্ঞতার আলোকে নবীন শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার বিভিন্ন বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে এসএসএল-কমার্সের কি অ্যাকাউন্ট ম্যানেজার প্রিয়া রানী দে, এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ফরহাদ হোসাইন, মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম অংশ নেন।

তারা বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, কর্মক্ষেত্র এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ ছাড়া ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

আনুষ্ঠানিক পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের সামনে ফটোশুটের আয়োজন করা হয়। বিকেলে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের আয়োজনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের মাধ্যমে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক