বাপা ফুডপ্রোতে ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ ছাড়

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯

রাজধানীতে শুরু হওয়া ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ উপলক্ষে ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ এবং অলিভ অয়েলে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী এ প্রদর্শনী। এতে দেশীয় এফএমসিজি ব্র্যান্ড ভিটাকেয়ার অংশ নিয়েছে। হল-১-এর প্যাভিলিয়ন-১-এ রয়েছে প্রতিষ্ঠানটির স্টল।

প্রদর্শনী চলাকালে ভিটাকেয়ারের স্টলে বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশেষ ছাড়ে পণ্য কেনার সুযোগ থাকছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের কাছে সহজে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রদর্শনীতে অংশ নেওয়া হয়েছে।

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত এ প্রদর্শনীতে দেশ-বিদেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে।

প্রদর্শনীটি ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো