সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হলো ওয়ালটন ফ্যান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৪ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৪

ঢাকায় অনুষ্ঠিত ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হয়েছে ওয়ালটন ফ্যান। বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে সহযোগিতার পথ ধরে এবার দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই ফুটবল আসরে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো ফ্যান ব্র্যান্ড ওয়ালটন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ছয় দেশের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর। আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে বাংলাদেশ দলকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন ফ্যান।

এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী দিনে বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই ওয়ালটন দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, এই আসর তরুণদের ফুটবলে আরও আগ্রহী করে তুলবে এবং বাংলাদেশ দলের সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের আনন্দের উপলক্ষ এনে দেবে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়া প্যাসিফিক ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ
এশিয়া প্যাসিফিক ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ