এশিয়া প্যাসিফিক ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১৭:১৯ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:১৯

আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরার লক্ষ্যে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসিফিক ২০২৬-এ অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। ৩ থেকে ৫ নভেম্বর বালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ‘অ্যাডভান্সিং এডুকেশন ফর পারপাস অ্যান্ড ইমপ্যাক্ট’। এতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা খাতের নেতৃস্থানীয় ব্যক্তি, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেন। সম্মেলনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, গবেষণা এবং কার্যকর বৈশ্বিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এআইইউবি প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা; বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম; অফিস অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর ও সিনিয়র সহকারী অধ্যাপক কারলিন নোয়েল জিটা লামাগনা; র‌্যাঙ্কিং ও গ্লোবাল এনগেজমেন্টের পরিচালক এবং সিনিয়র সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং জনসংযোগ বিভাগের প্রধান মো. আবু মিয়া আকন্দ।

বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি ও সম্ভাবনা তুলে ধরতে এআইইউবি সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নের অংশ হিসেবে প্রতিনিধিত্ব করে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর ইশতিয়াক আবেদীন ও ড. কারমেন জেড. লামাগনা উচ্চশিক্ষার পরিবর্তনশীল প্রেক্ষাপট এবং উদ্দেশ্যভিত্তিক আন্তর্জাতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা পর্বে অংশ নেন। অন্যদিকে, অধ্যাপক ড. সাইফুল ইসলাম অ্যাকাডেমিক অধিবেশনে অংশ নিয়ে উচ্চশিক্ষার উদীয়মান প্রবণতা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করেন।

ড. অশ্বিন ফার্নান্দেস, ভাইস প্রেসিডেন্ট-স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট, বাংলাদেশের প্রতিনিধিদলের উপস্থিতিতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল কিউএস কর্মকর্তাদের সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের বৈঠক। বৈঠকে বাংলাদেশে এআইইউবির আয়োজনে একটি কিউএস ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ও এর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

সম্মেলনজুড়ে এআইইউবি প্রতিনিধিদল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করে। এসব আলোচনায় অ্যাকাডেমিক অংশীদারত্ব, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়গুলো গুরুত্ব পায়।

এআইইউবির এ অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, বৈশ্বিক পরিচিতি বৃদ্ধি এবং অর্থবহ একাডেমিক অংশীদারত্ব গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক অ্যাকাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়া প্যাসিফিক ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ
এশিয়া প্যাসিফিক ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ