জুবায়েরের অলরাউন্ড পারফরম্যান্সে আবাহনীর রোমাঞ্চকর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৮:৪২আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৮:৪৮

জুবায়ের হোসেন লিখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শনিবার রোমাঞ্চকর এক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যাট-বলে সমান দক্ষতা দেখিয়েছেন জু্বায়ের হোসেন লিখন। তার ৪ উইকেট ও অপরাজিত ১৯ রানের ওপর ভর করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দুই উইকেটের জয় তুলে নেয় আবাহনী।

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ইউনিয়ন নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে। মূলত জুবায়ের হোসেনের ঘূর্ণিতেই তারা বড় স্কোর করতে পারেনি। ওপেনিং জুটিতে ৭৯ রান আসে ব্রাদার্সের। শাহরিয়ার নাফিস ৩৫ রানে ফিরে গেলেও ইমরুল কায়েস হাফসেঞ্চুরি তুলে নেন। ৮২ বলে ৭ চার ও এক ছয়ে তিনি তার ৬৯ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া নুর আলম ৩৯ ও সিদ্দিকুর রহমান অপরাজিত ৩৮ রান করেন।

আবাহনীর বোলারদের মধ্যে জুবায়ের হোসেন লিখন নিয়েছেন চারটি উইকেট। ৭ ওভারে ৪৪ রান খরচায় তিনি উইকেটগুলো নিয়েছেন। এছাড়া তাসকিন আহমেদ ৮ ওভারে ৪৫ রান খরচায় নেন দুটি উইকেট।

২৪৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে আবাহনী। কিন্তু দলীয় ৫ রানের মাথায় ফিরে যান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে রান আউটের শিকার হন ওপেনার অভিষেক মিত্র (১৮)। আগের ম্যাচ দুটির মতো এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস (১৫)। 

ভারতীয় ক্রিকেটার উদয় কাউল প্রাথমিক বিপর্যয় সামাল দেয় আবাহনীর। তিনি ৫৯ রান করে তুষার ইমরানের শিকারে পরিণত হন। কাউল ছাড়াও মোসাদ্দেক হোসেন ৪৭ ও নাজমুল হোসেন শান্ত এবং আবুল হাসান রাজু ২৩ রান করে করেন।

শেষ দুই ওভারে জয়ের জন্য আবাহনীর প্রয়োজন ছিল ১১ রান। ক্রিজে তখন সাকলাইন সজিব ও জুবায়ের হোসেন লিখন। টান টান উত্তেজনার ম্যাচে এক বল বাকি থাকতেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন লিখন-সাকলাইন জুটি। সাকলাইন সজিব ২০ ও জুবায়ের হোসেন ১৯ রানে অপরাজিত থাকেন। ব্রাদার্স ইউনিয়নের বোলারদের মধ্যে নুর আলম ও তুষার ইমরান সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম