নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেমি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে তৃতীয় সীমিত ওভারের ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি। তাদেরকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল।
বিকেএসপির ব্যাটসম্যানদের মধ্যে আরহাম ৩৬ ও আসিফ ২৬ রানে অপরাজিত থেকে ১১ ওভারের মধ্যেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। নেপাল ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ২৯ ওভারে ৯৫ রানে অল আউট হয়ে যায়।
বিকেএসপির মহিউদ্দিন ৪ ওভারে ১৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন।
প্রসঙ্গত, প্রথম সীমিত ওভারের ম্যাচে বিকেএসপি ১৪৯ রানের জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী ২৪ ও ২৫ মে পাঁচ ম্যাচের বাকি দুটি সীমিত ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৯ মে নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেমি দলটি বিকেএসপিতে আসে। আমন্ত্রণমূলক এ প্রতিযোগিতায় সফরকারী দলটি বিকেএসপির অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে ৫টি সীমিত ওভারের ম্যাচে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিবে।
/আরআই/এফআইআর/








