প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: পলক

রুশো রহমান
০৩ জুন ২০১৬, ২০:৫২আপডেট : ০৩ জুন ২০১৬, ২০:৫২

জুনাইদ আহমেদ পলক

দেশের প্রতিবন্ধী যুবকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে যোগ্য করে তুলতে প্রথমবারের মতো আইটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সরকার। এছাড়া প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথ উদ্যোগে শনিবার সকালে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনির্ভার্সিটিতে প্রতিবন্ধীদের নিয়ে আইটি প্রতিযোগিতার আয়োজন করবে। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থেকে এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করবেন।

প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। তাদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ কারণে তাদের তথ্য ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করা হবে।

পলক বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে তথ্যপ্রযুক্তি চর্চার সম্প্রসারণ এবং তাদের সক্ষমতা উন্নয়নে আইটি প্রতিযোগিতা সুদূরপ্রসারী ভূমিকা পালন করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী যুব প্রতিবন্ধীদের মধ্যে তথ্যপ্রযুক্তি শেখার এবং দক্ষতা বৃদ্ধির প্রবণতা বৃদ্ধি পাবে। তাদের স্কুল বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিষ্ঠান এবং পারিবারিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি আহরণ করা এবং তা আয়ত্ত করার প্রবণতাও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে ১৯ বছর বয়সী যুবাদের ৪টি গ্রুপে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপগুলো হলো: শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরোডিজঅর্ডার ও অটিজম প্রতিবন্ধী। এ প্রতিযোগিতায় মাইক্রোসফ্ট ওয়ার্ড, মাইক্রোসফ্ট এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট বিষয়ক প্রশ্নের সমাধান করতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে এজন্য কম্পিউটারে বসে হাতে-কলমে কাজ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের সমাধান শেষ করতে হবে।

এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের নিয়ে আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিতব্য গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ ডিজ-অ্যাবিলিটিজ (জিআইটিসি) -এ অংশগ্রহণের জন্য দল গঠন করা হবে। ২০১৫ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছিল। এশিয়া মহাদেশের দেশগুলোর জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে কোরিয়া সোসাইটি ফর রিহ্যাবিলিটেশন অফ পারসনস উইথ ডিজ-অ্যাবিলিটিজ (কেএসআরপিডি)।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: বাজেট পাস না হলেও মোবাইল ফোন থেকে টাকা কাটা শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম