‘ট্রিপল-ট্রিপলে’ কিংবদন্তি হলেন বোল্ট

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ১০:২৬আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১০:৩২

উসাইন বোল্ট ‘ট্রিপল ট্রিপলে’র স্বপ্ন এখন বাস্তব। তৃতীয় বারের মতো অলিম্পিকে ১০০ মিটার ও ২০০ মিটারের পর ৪x১০০ মিটার রিলেতেও স্বর্ণ জিতলেন বোল্ট।

শনিবার রিও অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে শেষ লেগে ব্যাটন হাতে নিয়ে সবার আগেই পৌঁছান জ্যামাইকান এই স্প্রিন্টার। এ নিয়ে বেইজিং, লন্ডন এবং রিওর তিন অলিস্পিকেই ট্রিপল-ট্রিপল পূরণ করলেন তিনি।

এই স্বর্ণ জিততে বোল্টের দল সার্বিকভাবে সময় নেয় ৩৭.২৭ সেকেন্ড। দৌড় শেষ করার পরই বোল্ট বলে ফেলেন, ‘এই নাও এখন আমি কিংবদন্তি।’

তিনি আরও যোগ করেন, 'আমি এখন নির্ভার। এটা হয়েই গেলো। আমি এখন অনেক আনন্দিত। বলতে গেলে নিজের ওপর আমি গর্বিত। অনেক চাপ কাজ করছিল। আমি একে মধুর সমাপ্তি হিসেবেই দেখছি।’

রিলেতে ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় জাপান। যুক্তরাষ্ট্র তৃতীয় হলেও অবৈধভাবে ব্যাটন পরিবর্তন করাতে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়াতে তৃতীয় হয়েছে কানাডা।

/এফআইআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম