ব্রিসবেনে তাসকিন-সানির সঙ্গে থাকছেন হাথুরুসিংহেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৮:০৯আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:২৭

ব্রিসবেনে তাসকিন-সানির সঙ্গে থাকছেন হাথুরুসিংহেও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আগামী সোমবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা তাসকিন আহমেদ ও আরাফাত সানির। ওখানে গিয়ে একদিন অনুশীলন করার সুযোগ পাবেন তারা। এরপর ৮ সেপ্টেম্বর পরীক্ষা দেবেন। এই দুই বোলারকে সঙ্গ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের কোচ হাথুরুসিংহেকে মনোনীত করেছে। তাসকিন-সানি সোমবার দেশ ছাড়লেও আগামী শুক্রবার ঈদের ছুটিতে দেশ ছাড়বেন হাথুরুসিংহে। যেহেতু অস্ট্রেলিয়াতেই থাকেন হাথুরুসিংহে আর তাসকিন-সানি পরীক্ষা দেবেন সেখানেই। সবমিলিয়ে বিসিবি হাথুরুসিংহেকেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এমন পরিস্থিতিতে বিসিবি এর আগেও বিশেষজ্ঞ কাউকে পাঠিয়েছিল। এবার হাথুরুসিংহেকে পাঠানোর সিদ্ধান্তের ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বাংলা ট্রিবিউনকে জানান, সবকিছু বিবেচনা করেই কোচকেই উপযুক্ত মনে হয়েছে ক্রিকেট বোর্ডের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচ এমনিতেই ছুটিতে যাচ্ছেন। ২ সেপ্টেম্বর দেশ ছেড়ে সিডনিতে পরিবারের সঙ্গে কয়েকদিন কাটিয়ে বুধবার তাসকিন-সানির সঙ্গে যোগ দেবেন। ওদের সঙ্গে একজন গার্ডিয়ান দেওয়া খুব জরুরি ছিল। কোচ থাকাতে ওদের সুবিধাই হবে। পরীক্ষার আগের দিন ওরা ইনডোরে অনুশীলন করবে। এছাড়া চেনা পরিচিত হওয়ার কারণে হাথুরুসিংহে আগে গিয়েই সব কিছু চূড়ান্ত করে ফেলতে পারবেন।’

হাথুরুসিংহের বাড়ি অস্ট্রেলিয়াতে না হলেও তাকেই তাসকিন-সানির সঙ্গে পাঠানোর পরিকল্পনা ছিল বিসিবিরি। দুই-দুইয়ে চার মিলে যাওয়ায় বরং সুবিধাই হয়েছে বোর্ডের। জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান।

তিনি বলেন, ‘কোচ মূলত ছুটিতে যাচ্ছেন। তিনি পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতেই থাকেন। তাসকিন-সানির ৩ দিন আগেই যাচ্ছেন কোচ। সেক্ষেত্রে পরীক্ষার সময় ব্রিসবেনে তাসকিন-সানির সঙ্গে থাকবেন। এর আগেও আমরা খেলোয়াড়দের সঙ্গে কোনও বিশেষজ্ঞ কাউকে না কাউকে পাঠিয়েছি।ওদের দুইজনের জন্য কোচই হচ্ছে সবচেয়ে ভালো অপশন। দুটি বিষয় এক সঙ্গে মিলেও যাওয়ার কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের