এক ম্যাচের জন্য টাচলাইনে হোসে মরিনহোকে নিষিদ্ধ করল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। গত শনিবার বার্নলির বিপক্ষে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলশূন্য ড্রয়ের ম্যাচে রেফারি মার্ক ক্লাটেনবার্গের সঙ্গে তর্ক করেন পর্তুগিজ কোচ। প্রথমার্ধে একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দিলে ক্ষুব্ধ হন তিনি। আচার ব্যবহার যে ভালো করেননি সেটা মেনেও নিয়েছেন মরিনহো।
শাস্তির কারণে ইউনাইটেডের কোচ সোয়ানসি সিটির বিপক্ষে আগামী ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না। তবে ১৯ নভেম্বর আর্সেনালের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে দেখা যাবে তাকে।
এছাড়া লিভারপুলে ইউনাইটেডের ম্যাচের আগে রেফারি অ্যান্থনি টেইলরকে নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করায় মরিনহোকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
/এফএইচএম/








