ছিটকে যাওয়ার শঙ্কায় টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৬, ১৮:২০আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৮:৩৭

পরাজয়ের হতাশায় ডুবল টটেনহ্যামের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠার আশা ফিরে পেল বায়ার লেভারকুসেন, আর ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ল টটেনহ্যাম হটস্পার। গত বুধবার ওয়েম্বলিতে জার্মান প্রতিপক্ষের কাছে ১-০ গোলে হেরেছে ইংলিশ দলটি।
কেভিন ক্যাম্পলের ৬৫ মিনিটের গোলে এবারের ইউরোপীয় মিশনে প্রথম জয় তুলে নিল লেভারকুসেন। গত মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচ ড্রর পর পুরো তিনটি পয়েন্ট পেল জার্মান দলটি।
গত অক্টোবরে বে এরেনায় গোলশূন্য ড্র করেছিল দুই দল। দ্বিতীয় সাক্ষাতেও একই ফলের পুনরাবৃত্তির সম্ভাবনা জাগে। কিন্তু বিরতির পর ম্যাচে উজ্জ্বলতা ফেরে। ক্রিস্টিয়ান এরিকসেন ও কাইল ওয়াকার সুবর্ণ সুযোগ নষ্ট না করলে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। তবে তাদের আর কোনো সুযোগ না দিয়ে গোলমুখ খোলে লেভারকুসেন। প্রিমিয়ার লিগ ক্লাব অন্তত এক পয়েন্ট পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল, এরিক ডায়ারের ফ্রি-কিক গোলবারে লেগে ফিরে এলে ভিনসেন্ট জ্যানসেনের ফিরতি শট ব্যর্থ হয়।
এ ব্যর্থতা টটেনহ্যামকে নামিয়ে দিয়েছে ‘ই’ গ্রুপের তিন নম্বরে। শীর্ষে থাকা মোনাকোর (৮ পয়েন্ট) চেয়ে ৪ পয়েন্ট পেছনে তারা, হাতে আছে মাত্র দুই ম্যাচ। একমাত্র জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে লেভারকুসেন। মোনাকো ৩-০ গোলে হারায় সিএসকেএ মস্কোকে।
এদিকে তুরিনোতে জুভেন্টাসকে ১-১ গোলে রুখে দিয়েছে অলিম্পিক লিঁও। ১৩ মিনিটে গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। কিন্তু খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে তুলিসোর সমতাসূচক গোলে পুরো তিন পয়েন্ট পেতে ব্যর্থ হয় জুভেন্টাস। এ সুযোগে ডায়নামো জাগরেবকে উড়িয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে সেভিয়া। ক্রোয়েশিয়ান প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে নকআউটের দ্বারপ্রান্তে তারা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট তাদের, আর দুই পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে জুভেন্টাস।
/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম