বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:২৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৪

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন আগামী ২২ থেকে ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। মিরপুর ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশসহ বিদেশি ৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান।

টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার লোগো এবং জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। ঢাকার একটি হোটেলে বৃহৎ পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে লোগো ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী এবং টুর্নামেন্টের চেয়ারম্যান তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আর টুর্নামেন্টের কিটস স্পন্সর লোটো। এছাড়া অন্যান্য অনেক প্রতিষ্ঠান এতে স্পন্সর হিসেবে রয়েছে।

ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এএস আসলাম সানি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ম্যাক্স গ্রুপের গোলাম মোহাম্মদ আলমগীর, স্পন্সর লোটোর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিউল ইসলাম, ভলিবল দলের প্রধান কোচ ইরানিয়ান আলপোর আরোজী এবং জাতীয় ভলিবল অধিনায়ক সাঈদ আল জাবীর ও সহ অধিনায়ক হরষিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেছেন, ‘ক্রিকেট যেভাবে এগিয়ে গেছে, ভলিবলসহ অন্য খেলাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আন্তর্জাতিক এশিয়ান সেন্ট্রাল জোনে অনেক স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে এসেছে দেখে ভালো লাগছে।’

ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু তার বক্তব্যে বলেছেন, ‘ভলিবলকে পুনর্জীবন দিতে আমরা নানামুখী উদ্যোগ নিচ্ছি। এর ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক এই টুর্নামেন্টেটি মাঠে গড়াচ্ছে। আশা করি সবার সহযোগিতা নিয়ে আমরা ভলিবলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব।’

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এই আসরটি অনুষ্ঠিত হচ্ছে।  দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্টে জাতির জনক ‘বঙ্গবন্ধু’র নামটি সংযোজন করা হয়েছে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক