বার্সেলোনায় নতুন চুক্তিতে রাজি সুয়ারেস

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ০২:০৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ০২:১২

অ্যাডিডাসের ইভেন্টে সুয়ারেস লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। এবার তার সঙ্গে বন্ধনটা আরও দৃঢ় করতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। তার সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিকতা শুক্রবার সম্পন্ন করবেন বার্সেলোনার প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বের্তামেউ ও বোর্ডের অন্য কর্মকর্তারা।

নতুন চুক্তি অনুযায়ী লুই সুয়ারেস কাতালান ক্লাবের সঙ্গে থাকবেন ২০২১ সাল পর্যন্ত। আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তার রিলিজ ক্লস বেড়ে দাঁড়াবে ২০০ মিলিয়ন ইউরো। কিন্তু নতুন চুক্তিতে সই করার আগে একটু হতাশ সুয়ারেস। লিওনেল মেসির চুক্তিটাও হোক চান তিনি।

চুক্তি নিয়ে অ্যাডিডাসের এক ইভেন্টে সুয়ারেস বলেছেন, ‘আমি যেখানে থাকতে চেয়েছিলাম সেখানে থাকতে পেরে আমি খুব খুশি। ক্লাব আমার চুক্তি নবায়ন করবে মানে তারা আমার পারফরম্যান্সে খুশি। আমার এই নতুন চুক্তি লিওনেল মেসির কাছে কোনও বার্তা নয়- কোনটা তার জন্য ভালো সেটা জানার মতো যথেষ্ট জ্ঞাণবুদ্ধি আছে। আমার সুখ তখনই পূর্ণ হবে যখন মেসিও নতুন চুক্তি করবে।’ সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম