কস্তার জোড়া গোলে স্পেন হারালো ইসরায়েলকে

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৭, ১২:০০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১২:১২

দিয়েগো কস্তার জোড়া গোলে ইসরায়েলকে ৪-১ গোলে হারিয়েছে স্পেন।

দিয়েগো কস্তার জোড়া গোলে বিশ্বকাপ বাছাই পর্বে শুক্রবার ইসরায়েলকে ৪-১ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

গিহনের এল মলিনিয়ন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার ১২ মিনিটে জর্ডি আলবার পাসে গোল করে স্পেনকে এগিয়ে দেন দিয়েগো কস্তা। ৪৫ মিনিটে ভিক্তর ভিতোলো মাচিনের দর্শনীয় গোলে দুই গোলে এগিয়ে যায় স্পেন। ৫০ মিনিটে থিয়াগো আলকানাতরার কর্নারে হেড করে দলকে তৃতীয় গোল উপহার দেন কস্তা। ৭৬ মিনিটে লিয়র রেফায়েলভ ইসরায়েলের হয়ে ব্যবধান কমান। তবে খেলা শেষের দুই মিনিট আগে বদলি ফরোয়ার্ড ফ্রান্সিসকো ইসকোর গোলে ৪-১ ব্যবধানে জয়ী হয়েই মাঠ ছাড়ে স্পেন।

গ্রুপ ই’তে পাঁচ ম্যাচ শেষে স্পেন ও ইতালি সমান ১৩ পয়েন্ট পেলেও গোল গড়ে শীর্ষে আছে স্পেন। ইসরায়েলের পয়েন্ট নয় ও আলবেনিয়ার পয়েন্ট ছয়। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই পর্বে নয়টি গ্রুপের শীর্ষ দল সরাসরি চুড়ান্ত পর্বে খেলবে। এরপর সেরা আট রানার্স-আপ খেলবে প্লে-অফ | 

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক