নাদালকে হারিয়ে মায়ামিতে জিতলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৭, ১১:০০আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১১:০৭

নাদালকে হারিয়ে মায়ামিতে জিতলেন ফেদেরার কালের পরিক্রমায় নাদাল-ফেদেরার দ্বৈরথ রূপ নিয়েছিল ক্ল্যাসিকে। মায়ামিতে টেনিস বিশ্ব অপেক্ষাতেই ছিল, হয়তো সেখানে দেখা মিলবে ক্ল্যাসিক একটি লড়াইয়ের! কিন্তু এই মৌসুমটা যে ছিল ৩৫ বছর বয়সী ফেদেরারের। ফাইনালে তার কাছে পাত্তাই পেলেন না ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। তাকে হারিয়ে তৃতীয়বারের মতো মায়ামির শিরোপা ঘরে তুলেছেন ১৮বারের গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার।

ফাইনালে সেভাবে প্রতিরোধ দিতে পারেনি নাদাল। ব্যবধান ছিল ৬-৩, ৬-৪ গেমের। এই জয়ে নাদালের বিপক্ষে টানা চারবারই অজেয় থাকলেন ফেদেরার। একই সঙ্গে এই মৌসুমে ১৯ ম্যাচ জয়ের রেকর্ডটাও অক্ষুণ্ন রাখলেন। ২০১৭ সালে উড়তে থাকা এই তারকা হারের মুখ দেখেছে মাত্র একটিতেই!

এমন পারফরম্যান্সের পর এই মৌসুমটা আর হেলায় ফেলতে চাইছেন না ফেদেরার। তাই টুর্নামেন্টের পর দুই মাসের বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ লক্ষ্য যে এবার ফ্রেঞ্চ ওপেন। নিজের সেই লক্ষ্য পূরণ নিয়ে ৩৫ বছর বয়সী তারকা বলেছেন, ‘যখন আমি এমন সুস্থ ও ভালো অনুভব করবো তখনই এমন টেনিস উপহার দিতে পারবো। যদি আমি ভালো নাই খেলতাম, তাহলে রাফার সঙ্গে ফাইনালে আমার দেখাই হতো না।’

তিনি আরও যোগ করেন, ‘সব কিছু মাথায় রেখেই আমি ক্লে কোর্টের মৌসুমে বিশ্রামে থাকবো। যাতে করে ফ্রেঞ্চ ওপেনের জন্য প্রস্তুতি নিতে পারি।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক