রেফারিং নিয়ে এনরিকের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ১৫:২১আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৫:৫৫

রেফারিং নিয়ে এনরিকের ক্ষোভ মালাগার বিপক্ষে বাজে রেফারিংয়ের উদাহরণে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা কোচ লুই এনরিকে। শুধু তাই নয়, হলুদ কার্ড প্রয়োগের বিষয়টি নিয়েও কথা তুলেছেন বার্সা কোচ। তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় হলুদ কার্ড প্রয়োগের বিষয়টি আসলেই বিশেষ কিছু। কারণ এইসব খেলায় বিষয়টি নিয়ে আরও সচেতন হওয়া জরুরি।’

বার্সা কোচের ক্ষোভের কারণ- এই ম্যাচে জিতলেই রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান সমান হতো বার্সার। কিন্তু মালাগার বিপক্ষে ২-০ গোলে হারে সেই সম্ভবানাটুকুও নাকচ হয়ে যায়। তাই সেই ম্যাচের বিভিন্ন ট্যাকল নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন এনরিকে, ‘আমার মনে হয় এখানে বাজে কিছু চ্যালেঞ্জ হয়েছিল। যাতে রেফারির সিদ্ধান্ত আসা উচিত ছিল। আরেকটি বিষয় হলো খেলোয়াড়কে জুতোর ফিতা বাঁধতে যেয়েও হলুদ কার্ড দেখতে হয়। এরকম বিষয়ে যদি কাউকে হলুদ কার্ড দেখানো হয়, তাহলে সব কিছুর জন্যেই হলুদ কার্ড দেখানো উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘এটা সত্যি বিস্ময় জাগানিয়া যে, আমাদের মতো দল যারা খেলোয়াড়দের লাথি দেয় না, তাদের অনেকগুলো হলুদ কার্ড দেখতে হয়। শুধু তাই নয়, একই পরিস্থিতে প্রতিপক্ষের কাউকেই হলুদ কার্ড দেখানো হয় না- যা আরও বিস্ময়কর।’

শনিবারের ম্যাচে বার্সার হারের সঙ্গে দুঃসংবাদ হিসেবে ছিল নেইমারের লাল কার্ড! যেই কারণে খেদ প্রকাশ করায় বার্সা-রিয়াল মাদ্রিদ ম্যাচ থেকে নেইমারের ছিটকে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম