বার্সার বিপক্ষে জয়কে ক্যারিয়ার সেরা বলছেন অ্যালেগ্রি

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ১৪:৩৮আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৪:৪০

বার্সার বিপক্ষে জয়কে ক্যারিয়ার সেরা বলছেন অ্যালেগ্রি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। তাতে সেমিতে যেতে এক পা এগিয়ে থাকলো ইতালীয় জায়ান্টরা। এমন নৈপুণ্যে উচ্ছ্বসিত দলটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। বলেছেন বার্সার বিপক্ষে এমন জয় তার ক্লাবের তিন বছরের ক্যারিয়ারে সেরা।

সেরা হওয়ারই কথা। এই দলই কিছুদিন আগে জন্ম দিয়েছিল রূপকথার। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে ৪-০ গোলে হারের পরও দ্বিতীয় লেগ ৬-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে তারা। তাই এমন দলকে হারিয়ে জুভ কোচ বলেছেন, ‘আমার তিন বছরের ক্যারিয়ার এটাই সেরা।’

তিনি আরও যোগ করেন, ‘ইউরোপের জন্য জুভেন্টাসের শ্রদ্ধা রয়েছে। তার ওপরেও বড় কথা ইউরোপে সবাই শ্রদ্ধার পাত্র।’

এদিনকার জয়ে পাউলো দিবালা একাই গুড়িয়ে দেন বার্সেলোনাকে। তার জোড়া গোলের সঙ্গে জর্জিও কিয়েল্লিনির গোলে পাওয়া ৩-০ গোলের জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ইতালীয় ক্লাবটি। সেই পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণে কোচ অ্যালেগ্রি বলেছেন, ‘আমরা আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই কৌশলে খেলেছি। বলতে গেলে দুর্দান্ত পারফরম্যান্স ছিল। সেমিতে যেতে এটা আমাদের এক ধাপ এগিয়ে রাখলো। তবে দ্বিতীয় লেগ কিন্তু ভিন্ন কিছু দাঁড় করাতে পারে।’

দলটা যখন বার্সেলোনা তখন দ্বিতীয় লেগে নিজেদের সম্ভাবনা কতুটুক সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জুভেন্টাস কোচ, ‘আমি জানি না সেই খেলায় আমাদের সম্ভাবনা কতুটুকু। তবে ন্যু ক্যাম্পে গোল করার দিকেই আমাদের লক্ষ্য থাকবে।’

দ্বিতীয় লেগ নিয়ে সন্দেহ প্রকাশ করলেও দলের উন্নতিটা নিজের চোখেই দেখছেন অ্যালেগ্রি, ‘আমি একজন স্বপ্নচারী। তবে একই সঙ্গে কিন্তু বাস্তবে থেকেও চিন্তা করি। আমরা কিন্তু উন্নতির মধ্যেই আছি। যাতে আমি সত্যিই আনন্দিত। সামনে আমরা আরও উন্নতি করতে পারি।’-গোলডটকম

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম